সেই মতের সঙ্গে একমত অভিনেত্রী রানী মুখার্জিও। তার মতে, দুই নায়িকার মধ্যে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠা সহজ নয়। একবার পরিচালক ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এ নায়িকাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রানী। সেখানে নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেত্রী জানিয়েছিলেন, পেশাগত ক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে খুব বেশি গভীর বা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। তার এমন মন্তব্য সে সময় বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন রানী। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। গত জানুয়ারিতে ‘মার্দানি ৩’ সিনেমায় এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি। ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছে। এমনকি বলিউড বাদশাহ শাহরুখ খানও অভিনেত্রীর কাজের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনয়ের বাইরেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন রানী। নারী ও শিশুর অধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাকে ‘ডক্টর অব লেটারস’ সম্মানসূচক ডিগ্রি প্রদান করে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.