মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইতিহাসের সেরা ফুটবলার আমিই: রোনালদো


অক্টোবর ১৩, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কিন্তু এত গোল করলেও গোলের রেকর্ড ও পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করছেন তিনি। এরপরও আল নাসরের এই তারকা ফুটবলারের দাবি, তিনিই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে পর্তুগিজ তারকা বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

পরিসংখ্যান অবশ্য রোনালদোর দাবির পক্ষেই কথা বলছে। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে গোল সংখ্যা ৯৮০টি। ফলে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২০ গোল দূরে তিনি।

এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

তবে হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্নও ছাড়ছেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’

ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও নিশ্চিত নন রোনালদো। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা হিসেবেই বিবেচনা করা হয় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই দুই তারকার মধ্যে কে সেরা? গত দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই বিতর্কের উত্তর খুঁজতে গিয়ে পরিসংখ্যানও যেন বিভক্ত হয়ে পড়েছে। গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। এরপর আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের জার্সিতে দুই মহাতারকার অর্জন। ক্যারিয়ারজুড়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী— কিন্তু পরিসংখ্যানের বিচারে কে কোথায়, তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

মেসি নাকি রোনালদো, কে সেরা? দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তরে বারবার ভাগ হয়েছে বিশ্ব। কারো মতে, সে বিতর্কের অবসান হয়েছে ২০২২ সালে লিওনেল মেসির বিশ্বকাপ উঁচিয়ে ধরার মাধ্যমে। কেউ আবার তর্ক চালিয়ে যেতে চান।

তবে এই মুহুর্তে তাকানো যাক চিরকালীন এই বিতর্কের দিকেও। দেখা যাক পরিসংখ্যানের বিচারে কার অবস্থান কোথায়? ফুটবলবুট কিনুন

জাতীয় দলের পরিসংখ্যানে লিওনেল মেসির চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলে ২০টি গোল বেশি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলসংখ্যায় এগিয়ে থাকলেও, অ্যাসিস্ট, আন্তর্জাতিক হ্যাটট্রিক, ম্যাচসেরা বা ক্যারিয়ারে ম্যাচপ্রতি গড় রেটিং সবক্ষেত্রেই সিআর সেভেনের চেয়ে এগিয়ে এলএমটেন।

অর্জনের খাতায়ও আর্জেন্টাইন মহাতারকা অনেকটাই এগিয়ে। ফুটবলের ‘আল্টিমেট গ্লোরি’ খ্যাত বিশ্বকাপ হাতে উঠেছে লিওনেল মেসির হাতে। জাতীয় দলে ফ্লপ, দীর্ঘদিন ধরে গায়ের সঙ্গে জুড়ে থাকা তকমা ঘুচিয়েছেন দুই কোপা আমেরিকা, ফিনালিসিমার পাশাপাশি বিশ্বকাপ জয় করে। অন্যদিকে পর্তুগালকে একটি ইউরো ও দু’টি নেশন্স লিগ জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

জাতীয় দলের জার্সিতে ব্যক্তিগত অর্জনেও রোনালদোর চেয়ে যোজন যোজন এগিয়ে মেসি। প্রতিটি বড় টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন দু’টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকার গোল্ডেন বল, একটি কোপা আমেরিকার গোল্ডেন বুট।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});