বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে রয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ। ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা নিবন্ধন করেছেন।
প্রথমে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে ড্রাফট। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা ২৭ ডিসেম্বর।
এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.