বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ১০ হাজার হেক্টর জমিতে আখ চাষ


অক্টোবর ১৪, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে এবার বিভিন্ন জাতের আখ চাষে বাম্পার ফলন হয়েছে। শীত শুরু হতে না হতেই বিভিন্ন স্থানে আখ মাড়াই করে গুড় তৈরি শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন গুড় হাট-বাজারে উঠেছে। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এসব জমিতে আইএসডি ৪১, ৪২, ৪৩, ইরি ও বোনসহ বিভিন্ন জাতের আখ চাষ করা হয়েছে।

কয়েক মাস আগে কৃষকেরা বিভিন্ন জাতের আখ সংগ্রহ করে তিন চোখের ডাঁট বা টুকরা জমিতে রোপণ করেন। বিশেষ করে উঁচু ও দোআঁশ জমিতে এ আখের চাষ বেশি হয়।

এ ছাড়া তিন-চার বছর মেয়াদি আখের মোতা থেকেও নতুন আখ উৎপাদন করা হয়ে থাকে। অর্থাৎ একবার আখ চাষ করলে দীর্ঘমেয়াদি মোতা থেকে পুনরায় আখ গজায়। এতে কম খরচে আখ উৎপাদন করে বেশি লাভবান হন কৃষকেরা।

চরাঞ্চলসহ বেলকুচি, কাজিপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে আখের চাষ বেশি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে আখ মাড়াই করে গুড় তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে নতুন গুড় বাজারেও উঠেছে। তবে আখের গুড় তৈরিতে ভেজাল মেশানোর অভিযোগও রয়েছে। অসাধু কিছু কৃষক আটা, চিনি ও সোডা মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় কৃষকদের দাবি, আটা ও চিনি মিশিয়ে গুড় তৈরি করাকে তারা ভেজাল বলে মনে করেন না।

স্থানীয় কৃষকেরা জানান, শীত মৌসুমে আখ মাড়াই করে নতুন গুড় তৈরি করা হয়। এবার শীতের শুরুতেই প্রতি ডিমা (৩ পোয়া) গুড় গড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর খাঁটি গুড় বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। অনেক কৃষক প্রতি বিঘা জমির আখ ক্ষেতসহ ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এ লাভজনক চাষাবাদ বাড়ছে। শহর-বন্দরসহ বিভিন্ন স্থানে যানবাহনে করেও আখ বিক্রি হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ভ্যানে মেশিনে আখ মাড়াই করে তৈরি করা রসের চাহিদাও রয়েছে। বর্তমানে প্রতি গ্লাস আখের রস ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

যমুনা নদীর তীরবর্তী পারপাঁচিল গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও আনোয়ার হোসেন বলেন, এবার তারা ৭ বিঘা জমিতে আখ চাষ করেছেন। এর বেশিরভাগই আখের মোতা থেকে উৎপাদন করা হয়েছে। ইতিমধ্যে আখ মাড়াই করে নতুন গুড় তৈরি শুরু করেছেন তারা। দাম ভালো থাকায় এবার বেশি লাভের আশা করছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহমেদ বলেন, এবার আখ চাষে বাম্পার ফলন হয়েছে। কম খরচে এ চাষাবাদে লাভ বেশি হয়। স্থানীয় কৃষি বিভাগ থেকে আখ চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আখ মাড়াই শুরু হয়েছে এবং ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে পুরো শীত মৌসুমে আখ মাড়াই পুরোদমে শুরু হবে বলে জানান তিনি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});