বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁয় বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরো*ইনসহ আটক ১


অক্টোবর ১৫, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর পোরশায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোরশা উপজেলার কাপালির মোড় এলাকায় এ অভিযান চালায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় কাপালির মোড়ে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});