ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। তবে দেশটির পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে শক্তিশালী প্রচলিত বোমা ব্যবহারের বিষয়ে আলোচনার মধ্যে তার এ বক্তব্য এলো।
ট্রাম্প বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের এর প্রয়োজন নেই।’
সাক্ষাৎকারে তিনি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বোমা নিয়েও কথা বলেন। ট্রাম্প স্পষ্ট করেন, এটি পারমাণবিক বোমা নয়; বরং অত্যন্ত শক্তিশালী একটি প্রচলিত বোমা।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য নতুন হামলার প্রসঙ্গও তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনায় হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর প্রয়োজন হতে পারে এবং সে ক্ষেত্রে দ্রুত লক্ষ্যবস্তু ধ্বংস করার চেষ্টা করা হবে।
এর আগে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ধরনের হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। সূত্র: আনাদুলো
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.