শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর


অক্টোবর ১৬, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। তবে, সারা দেশে শীতের আমেজ ছড়াতে অপেক্ষা করতে হবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক বলেন, ‘তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনে গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।’

এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে।

বিগত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে শীতের প্রাথমিক অনুভূতি পাওয়া গেলেও নভেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শীতের আমেজ বাড়তে পারে। আর ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ স্পষ্ট হয়ে উঠতে পারে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});