Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, আহত ৪

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার ভোর ৪টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চাঁদপুর জেলার মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তাঁরা দুজনেই পেশায় অটোরিকশা চালক ছিলেন।

আহতরা হলেন সিএনজি চালক মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দুর্ঘটনার শিকার সিএনজি চালক দাউদকান্দি কদমতলী এলাকার মো. সাগর মিয়া (৩৫)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা জানান, কানড়া মাজারের সামনে সিএনজি থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী অজ্ঞাত একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি উল্টে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজন নিহত হন এবং চালকসহ চারজন আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।