রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা


অক্টোবর ১৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

জানা যায়, সরকার ট্রেডার্সের গোডাউনে মজুদ করা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার ছিল। অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

মালতিনগর বাজারের স্থানীয় বাসিন্দা রেজাউল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ রাখা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});