চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে অভিযানের তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি জানান, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে মা ইলিশ শিকারের সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়।
মৎস্য কর্মকর্তা আরও জানান, অভিযানে উদ্ধার করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ১০ কেজি ইলিশ স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.