রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৩৬৩০ আনসার-ভিডিপি মোতায়েন


অক্টোবর ১৮, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৫৫৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ হাজার ৬৩০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় রয়েছে আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং ফোর্স।

সিরাজগঞ্জ পৌর শহরের সদর উপজেলা পরিষদ চত্বরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, বিভিএমএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৫৫৮টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৬৩০ জন আনসার ও ভিডিপি সদস্য। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টা, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});