রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, জনতার পিটুনিতে প্রাণ গেল যুবকের


অক্টোবর ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলা সদর উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে ভোলা সদর হাসপাতালে মারা যান তিনি।

নিহত আসিফ ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. দলু মিয়ার ছেলে। আহত বিএনপি নেতা হোসেন ম্যানেজার (৫০) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে আসিফের বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসিফকে ধরে গণপিটুনি দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, হামলায় গুরুতর আহত হোসেন ম্যানেজার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত আসিফের পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});