রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তজুমদ্দিনে নদীতে মাছ শিকার: ৯ জেলে আটক, ৩ ট্রলার জব্দ


অক্টোবর ১৮, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার, জাল ও মাছ জব্দ করা হয়।

পরে আটক আট জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর এক জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন এ দণ্ড প্রদান করেন।

রোববার বিকেল থেকে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় বাসনভাঙ্গা চরের দক্ষিণ পাশে মাছ শিকাররত অবস্থায় ওইসব জেলেদের আটক করা হয়।

পরে শশীগঞ্জ মৎস্যঘাটে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। তিনটি ট্রলার মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. শাহিন (৩৮), মো. জামাল (৪০), রিপন (২৯), মো. শাকিল (২৪), মো. সবুজ (২০), আবদুর রব (৫২), আরিফ (৩০) ও রুবেল (২৯)। অপ্রাপ্তবয়স্ক হৃদয়কে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটক জেলেদের বাড়ি লালমোহন ও মনপুরা উপজেলায়।

ইউএনও মো. বনি আমিন বলেন, মেঘনায় অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিন সরকারি আইন অমান্য করে মাছ শিকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});