সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন ছবিতে কৌতূহলী শেহতাজ বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে


অক্টোবর ১৯, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

এবার প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে নতুন ছবির সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বক্তব্য দেননি তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন শেহতাজ। খোলা প্রান্তর আর প্রকৃতির আবহে তোলা ছবিগুলোতে ভিন্ন এক মুহূর্তে দেখা গেছে তাকে। ছবির সঙ্গে আবহসংগীত হিসেবে যুক্ত করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি। বিচ্ছেদের ঘোষণার পর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, তারই মধ্যে নতুন এই পোস্ট নজর কেড়েছে অনুসারীদের। প্রকাশের মাত্র সাত ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়েছে।

তবে ছবিগুলোর মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি শেহতাজ। বিচ্ছেদ নিয়ে নতুন কোনো মন্তব্যও করেননি তিনি। ফলে প্রকৃতির মাঝে কাটানো সময়ের ছবিগুলোই এখন অনুসারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম হাসান ও শেহতাজ মণিরা হাশেম। প্রেম থেকে দাম্পত্য, তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহও ছিল বরাবরই। তবে গত ৪ অক্টোবর যৌথ বিবৃতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।

বিবৃতিতে তারা জানান, দীর্ঘ দশ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা অটুট থাকার কথাও উল্লেখ করেন তারা। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে জানান।

বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে প্রীতম বলেন, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান উল্লেখ করে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান এই সংগীতশিল্পী।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});