Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে, যা পরিবেশ রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির কোনো শঙ্কা নেই। বরং এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি আরও সচল হবে। তিনি জানান, আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবার এবং আগামী চার বছরে মোট ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। এর আগে সংসদে প্রধানমন্ত্রীর জন্য একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যার ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।