জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুর্গাপূজায় বেশ কিছু ছবি প্রকাশ করেছেন । পূজার প্যান্ডেলে টকটকে লাল বেনারসি আর আধুনিক ড্রেপিংয়ে তোলা এসব ছবিতে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে গ্ল্যামারাস স্টাইল, ভারী চোকার আর স্মোকি মেকআপে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন দেখা গেছে ছবিগুলোতে। নবমীর শেষ দিকে অভিনেত্রী ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, দেবী সত্ত্বা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি.. আমার ভেতরের আলোয়… আমার ভেতরের দুর্গা।
জয়া আহসানের ছবি পোস্ট করার পর তার সাজ নিয়ে পোস্ট করছেন মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। টকটকে লাল বেনারসিতে নজরকাড়া লুকে প্রশংসা পাচ্ছেন জয়া।
প্যান্ডেল তৈরির ব্যস্ততার মাঝেও জয়ার উজ্জ্বল লাল শাড়ি সহজেই কেড়ে নেয় সবার নজর। সোনালি জরির কাজ শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। শাড়িজুড়ে কোনাকুনি সোনালি ডোরা ও ছোট ছোট জরির নকশা। লহরিয়া ধাঁচের এই নকশায় লাল বেনারসি পেয়েছে অনন্য সৌন্দর্য।
শাড়ির সরু পাড়, সোনালি কারুকাজ আর আঁচলের ছোট ছোট ঝালর সাজে এনেছে কোমলতা। হালকা ও স্বচ্ছ কাপড়ের ব্যবহারেও ফুটে উঠেছে শাড়ির নান্দনিকতা।
এ ছাড়া ওয়ান-শোল্ডার স্টাইলে আধুনিক ড্রেপিং-এ নজর কেড়েছেন অভিনেত্রী। শাড়ির ভাঁজ দিয়েই বুক পর্যন্ত তৈরি করা হয়েছে বিশেষ ড্রেপিং। কাঁধ খোলা, স্ট্র্যাপলেস ধাঁচের এই স্টাইল ঐতিহ্যবাহী বেনারসিতে যোগ করেছে আধুনিক গ্ল্যামার।
লাল শাড়ির সঙ্গে একই রঙের টাইট-ফিট বটম বেছে নিয়েছেন জয়া। রঙের সামঞ্জস্য বজায় রেখে এই সমন্বয় তার সাজে এনেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। গলায় সোনালি নকশার ভারী চোকার। বাড়তি গয়নার বাহুল্য এড়িয়ে এই একটি অলংকারকেই সাজের প্রধান আকর্ষণ করে তুলেছেন অভিনেত্রী।
নিচু করে বাঁধা খোঁপায় রয়েছে বিনুনির কারুকাজ। মুখের দুই পাশে আলগা করে রাখা কয়েক গোছা চুলে সাজে যোগ হয়েছে স্বাভাবিক কোমলতা। চোখে গাঢ় কাজল ও স্মোকি মেকআপ, ঠোঁটে কোরাল-নুড রঙের ছোঁয়া। উজ্জ্বল ত্বক আর পরিমিত মেকআপে জয়ার সাজ পেয়েছে গ্ল্যামারাস আবহ।
লাল-সোনালি সাজের সঙ্গে ক্যামেল রঙের প্ল্যাটফর্ম স্যান্ডেল বেছে নিয়েছেন জয়া। পোশাকের উজ্জ্বলতার বিপরীতে নিউট্রাল রঙের জুতো সাজে এনেছে ভারসাম্য।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
