বাংলাদেশের তিনটি পরিবর্তন এনে দিল একাদশে চমক

বাংলাদেশের তিনটি পরিবর্তন এনে দিল একাদশে চমক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২২, ২০২৬

ওয়ানডে সিরিজের ত্রিদেশীয় লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান এবং বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের একাদশে অভিষেক হয়েছে আলিস আল ইসলামের।

সব মিলিয়ে আগের ম্যাচ থেকে একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ, আফগানিস্তান এনেছে ২ পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। খেলছেন আলিস আল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজ। একাদশের বাইরে চলে গেছেন নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তান এনেছে ২ পরিবর্তন। ফজলহক ফারুকী এবং জিয়াউর রহমানের বদলে খেলছেন ইয়ামিন আহমেদজাই এবং বিলাল সামি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচ, খেলবে আফগানিস্তান এবং বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, বিলাল সামি, এ এম গাজানফার।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.