বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত-নেপালের খেলোয়াড়দের বনানী পূজামণ্ডপ পরিদর্শন


অক্টোবর ২২, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবলে প্রতিনিধিত্ব করতে ঢাকায় অবস্থান করা ভারত ও নেপাল দলের খেলোয়াড়েরা মঙ্গলবার রাতে বনানী পূজামণ্ডপ প‌রিদর্শন করেছেন।

এ সময় পূজামণ্ডপ ঘুরে দেখেন ভারত ও নেপাল দলের খেলোয়াড়রা। তারা মণ্ডপের পরিবেশ দারুণভাবে উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যান।

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে এবার দুর্দান্ত শুরু করে ভারত। প্রথম ম্যাচ থেকেই দাপট দেখায় তারা। শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।

উল্লেখ্য, নেপাল ফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হয়। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মালদ্বীপকে ২৭-১৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।