Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সকল ব্যাংক লেনদেনে গুরুত্বপূর্ণ নতুন নির্দেশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজস্ব বৃদ্ধি ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে চলতি বছরের জুনের মধ্যেই সব ব্যাংককে বাংলা কিউআর (QR) অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে অতীতে রাজনৈতিক প্রভাব একটি বড় বাধা ছিল। তবে ভবিষ্যতে এ ধরনের প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণে সতর্ক থাকার তাগিদ দেন।

বাংলা কিউআর কী ও এর সুবিধা
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত জাতীয় কিউআর কোড ব্যবস্থা “বাংলা কিউআর” একটি স্পর্শবিহীন ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে সহজেই কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে লেনদেন করা যায়।

এই ব্যবস্থার মাধ্যমে—
নগদ অর্থ বা কার্ড স্পর্শ ছাড়াই দ্রুত পেমেন্ট করা সম্ভব
লেনদেন হয় নিরাপদ ও ঝামেলাহীন
ছোট-বড় সব ব্যবসায়ী, যেমন দোকানদার, রেস্টুরেন্ট মালিক বা উদ্যোক্তারা সহজেই এটি ব্যবহার করতে পারেন

যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর সংযোজন করেছে এবং ভিসা স্বীকৃতি পেয়েছে, সেসব ব্যাংকের কার্ড ব্যবহার করেও কিউআর স্ক্যান করে পেমেন্ট করা যাচ্ছে।

ব্যবসায়ীদের জন্য বাড়তি সুবিধা
বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের আলাদা কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। পেমেন্ট গ্রহণের সঙ্গে সঙ্গে মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাওয়া যায়। এছাড়া মার্চেন্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিনের লেনদেনের হিসাব দেখা যায়।

এ অ্যাপে ডিজিটাল হালখাতা, সেবা বিক্রয়, সরবরাহকারী বা পাইকারদের পেমেন্টসহ বিভিন্ন অতিরিক্ত সুবিধাও যুক্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।