জয়ার খোলা চুল এক পাশে এনে স্টাইল করে দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট সুদীপ্তা বিশ্বাস। চোখে গাঢ় আইলাইনার ও মাসকারার প্রাধান্য, ঠোঁটে হালকা নুড রঙের আভা। সব মিলিয়ে সাজে আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধনপোশাকের সঙ্গে ভারী অলংকারের বদলে ডান হাতে ব্রেসলেটই রেখেছেন জয়া। চোখের গাঢ় মেকআপ আর মুখের স্বাভাবিক অভিব্যক্তি ছবিতে এনেছে আলাদা ব্যক্তিত্ব। তাঁর এই লুকে পোশাকের নকশা ও আত্মবিশ্বাসী উপস্থিতিই প্রধান আকর্ষণছবির আলোছায়া আর পোশাকের কোমল গোলাপি আভা মিলে তৈরি করেছে ফ্যাশন ফটোশুটের দারুণ আবহ। গতকাল ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে জয়ার ক্যাপশন, ‘সেক্সি অ্যাজ পিংক’, যা লুকটির মেজাজের সঙ্গে পুরোপুরি মানানসই