মালয়েশিয়ার কাছে হকিতে ৬ গোলের হার বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে বাংলাদেশের পরাজয়ের ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোল...

মালয়েশিয়ার কাছে হকিতে ৬ গোলের হার বাংলাদেশের

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। ম্যাচের ১৪তম মিনিটে আবু কামাল আজরাই ফিল্ড গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ২২তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি পেনাল্টি কর্নার (পিসি) থেকে।

ম্যাচের ২৬তম মিনিটে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। তবে এর ঠিক তিন মিনিট পরই আখিমুল্লাহ আনোয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন (৩-১)।

তৃতীয় কোয়ার্টারেও মালয়েশিয়ার দাপট অব্যাহত থাকে। ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-১ করেন। ঠিক এর পরের মিনিটেই (৩৩তম মিনিট) চমৎকার এক ফিল্ড গোল করে স্কোর ৫-১-এ রূপান্তর করেন শেলো সিলভেরিয়াস।

ম্যাচের ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয় (৬-১)।

গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচে যথাক্রমে ১ ও ২ নভেম্বর দক্ষিণ কোরিয়া ও চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ৪ নভেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দলটি।

উল্লেখ্য, এবারের আসরে শুভসূচনা করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · খেলাধুলা