দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান চালান।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

সূত্র: রয়টার্স, এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · আন্তর্জাতিক