তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় পদ হারালেন দুই ভাই

কুমিল্লার তিতাসে সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন বিএনপির স্থানীয় দুই নেতা।

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় পদ হারালেন দুই ভাই
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় পদ থেকে বহিষ্কৃত নেতা এমদাদ হোসেন আখন্দ (বাঁয়ে) ও সাইমুল ইসলাম আখন্দ

কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন দুই নেতা। তাঁরা হলেন দুই ভাই এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ।

এমদাদ হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাইমুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে ওই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়। তবে গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন। এ সময় সেখানে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম উল্লেখ করে তাঁকে বহিষ্কার করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাঁদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে একই স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান সাইমুল ইসলাম। এ কারণে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও আয়োজকদের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাঁদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো