Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায় ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।

এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১ টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়। বিদায়ী প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া বলেন, বিদায় বেলা আমি সকলের যে ভালোবাসা পেয়েছি, তা জীবনে কখনোও ভুলবো না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন সুলতানার সভাপতিত্বে শিক্ষক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বিএফআইডিসি স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনর রশীদ, পরিচালনা কমিটির সহ সভাপতি পারুল আক্তার, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক কবির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত, প্রধান শিক্ষক তপন কান্তি দে, জগদীশ চন্দ্র দাশ, ফেরদৌস আক্তার, নাসরিন সুলতানা, লিটন চন্দ্র দে প্রমুখ।
এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং শিক্ষার্থী ওয়াজিয়া সুলতানা সোবাহা ও মো: আজিম উদ্দিন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মো ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।