বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: বৃষ্টি থেমেছে, ৫টায় মাঠ দেখতে যাবেন আম্পায়াররা

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে।

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: বৃষ্টি থেমেছে, ৫টায় মাঠ দেখতে যাবেন আম্পায়াররা

বৃষ্টি থেমেছে

আবার বৃষ্টি থেমেছে। কাভারও সরে যাচ্ছে। আম্পায়াররা মাঠে পর্যবেক্ষণের জন্য নেমেছেন। বাংলাদেশ সময় পাঁচটায় হবে পরের পর্যবেক্ষণ।

মধ্যাহ্নভোজ

বৃষ্টি এখনও থামেনি সেঞ্চুরিয়নে। টসও হয়নি। এদিকে চলে এসেছে প্রথম দিনের মধ্যাহ্নভোজের ঘোষণা। বৃষ্টি না থামায় সময়ের চেয়ে একটু আগেই তা এল।

একটু আশা

কিছুটা আশার খবর, সেঞ্চুরিয়নে বৃষ্টি থেমেছে। ক্রিকইনফো জানিয়েছে, কাভারও নাকি সরানো হচ্ছে। তবে আজ সারা দিনই সেঞ্চুরিয়নে বৃষ্টির পূর্ভাবাস আছে, ছোটখাটো ঝড়ও হতে পারে।

ক্রিকইনফো জানাচ্ছে, আবার বৃষ্টি নেমেও গেছে!

আপডেট?

সম্প্রচারকরা দেখালেন, এখনও পিচ থেকে কাভার সরেনি। হালকা বৃষ্টিও নাকি হচ্ছে। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা আছে, টস দেরি হচ্ছে; পিচ থেকে কাভার সরলে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করতে যাবেন।

সহসাই যে খেলা শুরু হচ্ছে না, তা একরকম নিশ্চিত।

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: বৃষ্টি থেমেছে, ৫টায় মাঠ দেখতে যাবেন আম্পায়াররা

অপেক্ষার সময়ে পড়ুন উৎপল শুভ্রর লেখা

বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি সেঞ্চুরিয়নে। টসই যেহেতু হয়নি, খেলা শুরু হতেও বেশ খানিকটা দেরি হবে। ফাঁকা এই সময়ে পড়তে পারেন তাওহিদ হৃদয়কে নিয়ে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর লেখা—

আজ কী করবেন তাওহিদ হৃদয়

টসে বিলম্ব

নির্ধারিত সময়ে টস হচ্ছে না।

সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঠকর্মীরা মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন। আম্পায়াররা এখন ছাতা মাথায় মাঠে নেমে মাঠের অবস্থা ঘুরে দেখছেন।

খেলা শুরু হতে যে দেরি হবে, সেটি নিশ্চিত। কারণ টসই হয়নি।

স্বাগত

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা। শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।

ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · খেলাধুলা