মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির লোগো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির এই ‘শোডাউন’ শুরু হবে। শেষ হবে মিরপুর ১২ নম্বরে গিয়ে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি হবে। দলের পক্ষ থেকে একে বলা হচ্ছে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানতে চাইলে আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো · রাজনীতি