সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মডেলিং ইউনিটে ‘অফিসিয়ালস ফর এক্সপেকটেড ক্রেডিট লস’ পদে এ নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতকোত্তর অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
তথ্যের ধরন | বিবরণ |
|---|---|
প্রতিষ্ঠানের নাম | সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) |
বিভাগের নাম | মডেলিং ইউনিট |
পদের নাম | অফিসিয়ালস ফর এক্সপেকটেড ক্রেডিট লস |
পদসংখ্যা | নির্ধারিত নয় |
চাকরির ধরন | বেসরকারি, পূর্ণকালীন |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর |
অভিজ্ঞতা | কমপক্ষে ২ বছর |
বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
বয়সসীমা | সর্বোচ্চ ৫০ বছর |
কর্মস্থল | দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে |
নিয়োগের সূত্র | বিডিজবস ডটকম |
আবেদনের সময়সূচি ও পদ্ধতি
আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: Daily Bangladesh





