শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে চাচাদের পিটুনিতে ভাতিজা নিহত, আটক ১

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাদের লাঠির আঘাতে আকতারুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামানের নানীর রেখে যাওয়া জমি নিয়ে তার আপন চাচাদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা শাহিনুর, নুরুজ্জামান ও মতিনসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে আক্তারুজ্জামানের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের উপর্যুপরি লাঠির আঘাতে আক্তারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ​

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

​এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত দুই চাচা শাহিনুর ও নুরুজ্জামান পালিয়ে গেলেও স্থানীয়রা মতিন (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।