Dhakainfo24
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা। পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক নতুন সময় প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা)। সহসভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসানকে (দৈনিক দবানল ও দৈনিক তিস্তা)।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস (মর্নিং পোস্ট)। কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।