Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

Shah Riar Rijvi
মার্চ ৫, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এবার ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর। স্থানীয় তেজাবি সোনার বাজারের পরিবর্তনকে মাথায় রেখে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।


নতুন দাম তালিকা:


২২ ক্যারেট: প্রতি ভরি ২,৮৬,০১ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৭২,৯৯৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২,৩৩,৯৮০ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৯৩,০৩৯ টাকা


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণ কেনার সময় ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।


আমারবাঙলা/এসএবি

Shah Riar Rijvi

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।