Dhakainfo24
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৪, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। 

রাত ১টায় থানায় নিয়ে আসার পর হাজার হাজার উৎসুক জনতা তাদের দেখতে থানায় চলে আসে এবং তাদের ওপর ক্ষোভে ফেটে পড়ে। 

এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকজন তার করা ধ*র্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধ*র্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল। 

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।  

তিনি বলেন, নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেফতারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় শত শত লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়।

আটপাড়া থানার এসআই রফিকুল ইসলামবলেন,  আটপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।