রবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

‘নিজেদের সেই পাইলটকে এখন হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র’

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানে ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বোমা হামলার চেষ্টা চালাচ্ছে—এমন দাবি করেছে একটি সামরিক সূত্র।

ইরানের বার্তা সংস্থা Tasnim-কে দেওয়া বক্তব্যে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানের সশস্ত্র বাহিনী যে যুদ্ধবিমানটি ভূপাতিত করে, তার পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন তাকে হত্যা করার চেষ্টা করছে।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, “পাইলটকে উদ্ধার করতে না পেরে, যুক্তরাষ্ট্র এখন সম্ভাব্য অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করছে।”

তিনি আরও জানান, শনিবার রাতে কোহগিলুয়ে ও বয়ার আহমদ প্রদেশের কোহগিলুয়ে শহরের কয়েকটি এলাকায় মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা চালায়। ধারণা করা হয়েছিল, সেখানে পাইলটটি অবস্থান করছিলেন।

এছাড়া, ‘ফ্লাইট ক্রু’ হিসেবে উল্লেখ করা আরেক ব্যক্তিকেও খুঁজে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তাকে খুঁজে না পেয়ে সম্ভাব্য অবস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেন ওই সূত্র।

তবে সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে আছেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

সূত্রটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র প্রথম পাইলটকে উদ্ধারের যে তথ্য দিয়েছে, তাও সম্পূর্ণ সত্য নয়। তার ভাষায়, এই ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের ঘটনা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি কেলেঙ্কারিতে পরিণত হতে পারে।

সূত্র: Tasnim News Agency.




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।