Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক আফরোজা পারভীন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন সোমবার (৬ এপ্রিল) রাত ৭টার দিকে ঢাকা থেকে রাজবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তিনি বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর ২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন।

ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক এক আদেশে বর্তমান জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-তে পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি কুমিল্লার বুড়িচং উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়েও কিছুদিন কর্মরত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।