Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চরম্বায় বালু মহলে অভিযান ৩টি ডিজেল ইঞ্জিন, ৫০০ফুট পাইপ ও ০৫টি বেলচা জব্দ,থানায় মামলা দায়ের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ডিজেল ইঞ্জিন, ৫০০ফুট পাইপ ও ০৫টি বেলচা জব্দ করা হয়েছে।

০৮ এপ্রিল (বুধবার) বিকাল ৪ টার সময় লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ডের মাইজবিলাস্থ নলুবুনিয়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়

জানাযায় দীর্ঘদিন ধরে জামছড়ি খালের তীরবর্তী টিলা কেটে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন করে এসেছিল একটি চক্র জেলা এনএসআই, চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় পুলিশের উপস্থিতি ঢের পেয়ে সিন্ডিকেটে চক্ররের সদস্যরা পালিয়ে যায়।
অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় চরম্বা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ১ -শওকত হোসেন (৪০), পিতা-আব্দুস সাত্তার,২- মোহাম্মদ আব্দুল্লাহ, ২৯, পিতা-ফুরুক আহমদ,চরম্বা মাইজবিলা ৩- জাহাঙ্গীর ২৫ চরম্বা জান মোহাম্মদ পাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম অভিযুক্ত করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন,পরিবেশ ধ্বংস কারী অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
অভিযুক্ত ইউপি সদস্য সৌকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অভিযান পরিচালনা করা উক্ত বালু মহলের সাথে তার সম্পূত্ততা প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।