শ্রীপুরে দারিদ্রপীড়িত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, সমাজ থেকে মাদক নির্মূল করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা লক্ষ্য নিয়ে শ্রীপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে ৯ জন সদস্যের পদ গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজুল হক রাজন, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসাইন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মোফাচ্ছেল ফকির, আল আমিন
যুগ্ম সাধারণ সম্পাদক: রাকিব, আছিফ হোসেন বিপ্লব
সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদুল ইসলাম বিপুল মন্ডল
কোষাধাক্ষ: আলাউদ্দিন আল আজাদ
প্রচার সম্পাদক: সফিকুল ইসলাম সুজন
উক্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে ফর্ম উত্তোলনের মাধ্যমে আরও সদস্য নির্বাচিত হবে, যা সংগঠনকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলবে।
সভাপতি আজিজুল হক রাজন অনুষ্ঠানে বলেন, আমাদের সমাজে অনেক দারিদ্রপীড়িত স্কুল ও কলেজ শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার ফি, ভর্তি ফি, বেতন এবং স্কুল-কলেজের ইউনিফর্ম তৈরির জন্য তাদের অভিভাবকদের কাছে কষ্টসাধ্য হয়ে পড়ে। আমাদের মূল উদ্দেশ্য হল তাদের পাশে দাঁড়িয়ে সামান্য সহযোগিতার হাত বাড়ানো এবং শিক্ষার ক্ষেত্রে তাদের সহায়তা প্রদান করা।
তিনি আরও বলেন, আমরা চাই, এই সমাজের প্রতিটি শিশুই শিক্ষার আলো ছুঁতে পারে। এজন্য আমরা প্রতিটি কর্মসূচি এমনভাবে গড়ে তুলব, যাতে দরিদ্র শিক্ষার্থীরা সুবিধা পায় এবং শিক্ষার আলো তাদের জীবনে প্রবাহিত হয়।
সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, আমরা যুব সমাজকে বাল্যবিবাহ এবং মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ নেব। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা এবং সেমিনারের আয়োজন করব।
এছাড়াও, মোবাইল আসক্তি কমাতে মাঠ তৈরি করে খেলাধুলা আয়োজন, খেলার উপকরণ বিতরণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করব। পথ শিশুদের কল্যাণে আমরা সকলের সহযোগিতা কামনা করি।
ফাউন্ডেশনটির লক্ষ্য মূলত দরিদ্র ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং সমাজে কুসংস্কার ও অপরাধমূলক প্রবণতা কমানো। কমিটির নতুন পদাধিকারীরা এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী এবং যুব সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
উক্ত কমিটির গঠন এবং তাদের কার্যক্রম শ্রীপুর এলাকার শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিশা ও সহায়তার পথ তৈরি করবে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সহযোগিতা এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
