বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। তিনি নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, ডিজিএম আবু ছায়েম, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন এবং শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখের বৈশাখী শোভাযাত্রা সকাল ৭টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
