Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শুভ বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

পুরোনো বছরের গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশ জুড়ে নব আনন্দে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব “পহেলা বৈশাখ”।

বাংলাদেশে হালখাতার সেই পুরোনো জৌলুস কিছুটা কমলেও বাঙালির আত্মপরিচয় আর সম্প্রীতির এই উৎসবে যুক্ত হয়েছে বর্ণিল সব নতুন মাত্রা।

ঋতুচক্রের আবর্তনে আসা এই দিনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলনমেলায় শামিল করেছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শুভ বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপিত হয়েছে।
এ দিন সকালে বর্ণাঢ্য আয়োজনে রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুভ নববর্ষ উদযাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা ঘোষ, সহকারী শিক্ষক মোশারত সুলতানা, শেখ ইসরাইল হোসেন, রেবেকা খাতুন, সালমা নাসরিন ডলি, পলাশ মন্ডল, রুমা খাতুন, হাফিজা ইয়াসমিন ও অফিস সহায়ক মোঃ বেলাল হোসেনসহ অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।