দেশের চলমান রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
