বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অতিবৃষ্টিতে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

অতিবৃষ্টিতে চুনারুঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

অতিবৃষ্টিতে হবিগঞ্জের চুনারুঘাটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।  

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলা অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা প্লাবিত এলাকার কৃষকরা। অনেক বাসাবাড়িতে বন্যার পানি ঢুকতে দেখা গেছে। এ উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমাট পানি বের হতে না পারায় দুর্ভোগে পড়তে হচ্ছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের। 

সরেজমিনে ও বিভিন্ন সূত্রে পাওয়া, গত দুই তিনদিনের ভারি বৃষ্টিতে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বেশ কিছু এলাকায়  আকস্মিক বন্যা দেখা দিয়েছে। 

খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর তীরবর্তী অংশে এবং পাহাড়ি ঢলে পাহাড়ি ছড়ায় বিপদসীমা অতিক্রম করে পানি হুর হুর করে বের হয়ে বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানিতে অনেক জমির ফসল তলিয়ে গেছে এবং মানুষের বাসা-বাড়িতে পানি প্রবেশ করতে দেখা গেছে। 

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। 

তিনি বলেন, কোথাও কোন বাঁধ ভেঙে গেলে কিংবা নদীর পানি কৃষি জমিতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া কোন খাল কিংবা জলাশয় এর পানি আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি না করার  অনুরোধ জানিয়ে  মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});