মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চান না সাকিব

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চান না সাকিব

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ০)

সাকিব আল হাসানের কাছে অতীত

X

সাকিব আল হাসানের কাছে অতীত

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে অতীত মানেই শিক্ষা, অনুশোচনা নয়। জীবনে নেয়া কোনো সিদ্ধান্তই তিনি বদলে দিতে চান না। তার বিশ্বাস, ভুল-শুদ্ধ মিলিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি, তাই অতীত নিয়ে আফসোস না করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংসের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্ট চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেই, যা এখন ফিরে গিয়ে বদলে দিতে চান। সাকিব বলেন, ‘মানুষ ভুল করেই শেখে। আর তাই অতীতে করা ভুলগুলো মুছে ফেলতে চাইলে সেই শিক্ষাও পাওয়া হতো না। ভালো-মন্দ সব অভিজ্ঞতাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, আর সেটি নিয়েই আমি সন্তুষ্ট।

ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি না এমন প্রশ্নও করা হয় সাক্ষাৎকারে। জবাবে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অতীত বদলানোর চেয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোই বেশি গুরুত্বপূর্ণ। কোন সিদ্ধান্ত নিলে কী হতো, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পরিচয়ের কারণে সমালোচনার মুখে পড়েন সাকিব। দেশে না থেকেও কেন তাকে সমালোচনার শিকার হতে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, ‘এ বিষয়ে উত্তর দেওয়ার দায়িত্ব বর্তমান সিদ্ধান্ত গ্রহণকারীদের। এর সঠিক ব্যাখ্যা তাদের কাছ থেকেই আসা উচিত।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});