শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজাপুরে ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুরে ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা ও গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (১৯), একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৩) এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. সরোয়ার হোসেনের ছেলে মো. আওলাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে হাসান হাওলাদার ও মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১২ পিস ইয়াবা ট্যাবলেট।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});