অনেক প্রতিকূলতা পেরিয়ে এখন মিস ইউনিভার্সে

বাংলাদেশের মুকুটজয়ী সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স । এই পথচলায় সামিরা খান মাহিকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে সমাল...

অনেক প্রতিকূলতা পেরিয়ে এখন মিস ইউনিভার্সে

এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তার মাথায় মুকুট ওঠার পর অবশ্য শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তুলছেন তার বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে, কেউ প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে। এমনকি তার গায়ের রং নিয়েও নেতিবাচক মন্তব্য করছেন অনেকে। কিন্তু এসব আলোচনার আড়ালে থেকে যাচ্ছে একজন নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আর বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।

নতুন পরিচয়ে পথচলা: সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচিতি তৈরির সময় নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন তিনি। ওই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।

র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে রেডিও অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাহি। রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। তবে তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।

শুরুর দিকে শোবিজে পরিচিত কেউ কিংবা সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো অভিভাবক না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে নিজের মতো করে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেও পরিচিতি পেয়েছিলেন। কিন্তু পরিচিতির পাশাপাশি জুটেছিল নেতিবাচক মন্তব্য ও ট্রল।

অভিনয়ে এসেও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে তাকে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে আপত্তির কারণে শুরুতে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। কখনো মানসিক ভারসাম্যহীন নারী, কখনো গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে হয়েছে। তবে এসব অভিজ্ঞতা তাকে থামাতে পারেনি।

অসুস্থতায় থেমেছিল ক্যারিয়ার: মডেলিংয়ে যখন নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছেন, ঠিক তখনই শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। দীর্ঘ এই বিরতিতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা হারানোর আশঙ্কা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন সময়ের মুখোমুখি করে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · বিনোদন