সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

অনৈতিক সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টাকারী এএসআই রবিউলের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় অনৈতিক সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৯ মে সকালে তিনি শহরের জানেসাবা হাউজিং এলাকায় তাঁর সম্বন্ধীর বাসায় আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এএসআই রবিউল ইসলাম তাঁর সম্বন্ধীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ১৯ মে সকালে তিনি ওই বাসায় যান। সে সময় তাঁর সম্বন্ধী বাসায় ছিলেন না। সেখানে রবিউল তাঁর সম্বন্ধীর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে পাশের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।

এ সময় সম্বন্ধীর স্ত্রী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বঁটি দিয়ে ওড়না কেটে রবিউলকে উদ্ধার করে তাঁর (রবিউলের) স্ত্রীকে খবর দেন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরদিন ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, রবিউল ইসলামের পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন