বিশ্বকাপের আগে ডাইভিং ও ভুয়া ফাউলের বিরুদ্ধে কঠোর বার্তা FIFA-এর। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই খেলাটির স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে বিভিন্ন নিয়মের কঠোর প্রয়োগের ওপর জোর দিচ্ছে (IFAB)। বিশেষ করে মাঠে অভিনয় করে ফাউল আদায় করা, অযথা পড়ে যাওয়া বা প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ফাউলের ভান করার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
IFAB-এর Law 12 (Fouls and Misconduct) অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি রেফারিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে “pretending to have been fouled” অর্থাৎ ফাউল হওয়ার ভান করেন অথবা ইচ্ছাকৃতভাবে আঘাত পাওয়ার অভিনয় করেন, তাহলে সেটি Simulation (Diving) হিসেবে গণ্য হবে এবং তাকে Yellow Card দেখানো হবে।
আইনের ভাষায় বলা হয়েছে:
“Attempts to deceive the referee, e.g. by feigning injury or pretending to have been fouled (simulation).”
বাংলায় যার অর্থ, “রেফারিকে প্রতারিত করার চেষ্টা করা, যেমন আঘাত পাওয়ার ভান করা বা ফাউল হওয়ার অভিনয় করা।”
ফুটবল বিশেষজ্ঞদের মতে, আধুনিক ফুটবলে VAR প্রযুক্তি চালুর পর অভিনয় করে সুবিধা নেওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ডাইভিংয়ের ঘটনা এখনও দেখা যায়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন আচরণ খেলার সৌন্দর্য নষ্ট করে এবং ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে।
UEFA-ও অতীতে জানিয়েছে যে Law 12 অনুযায়ী simulation একটি yellow-card offence, এবং খেলাটির সততা বজায় রাখতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
বিশ্লেষকদের ধারণা, আসন্ন বিশ্বকাপে রেফারিরা এই বিষয়ে আরও সতর্ক থাকবেন। ফলে যারা সামান্য স্পর্শেই নাটকীয়ভাবে মাটিতে লুটিয়ে পড়েন বা পেনাল্টি আদায়ের জন্য অভিনয় করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃসংবাদ।
ফুটবল ভক্তদের অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফুটবল দক্ষতা, কৌশল এবং ন্যায্য প্রতিযোগিতার খেলা। তাই অভিনয় নয়, প্রকৃত পারফরম্যান্সই হওয়া উচিত সাফল্যের মূল চাবিকাঠি।
সালাউদ্দিন/সাএ