সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অসুস্থ বাবাকে উদ্ধারের দাবিতে ভালুকায় মেয়ের সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

অসুস্থ বাবাকে উদ্ধারের দাবিতে ভালুকায় মেয়ের সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বাবা মো. নুরুল ইসলামকে জিম্মিদশা থেকে উদ্ধার, তাঁর চিকিৎসা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা।

সোমবার (৬ জুলাই) সকালে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর চাচা শামছুদ্দিন, চাচাতো ভাই আপেল ও আপেলের স্ত্রী নিপু কৌশলে তাঁর বাবার কাছ থেকে বিপুল অর্থ বিনিয়োগ করিয়ে পরে নির্যাতন করেন। এতে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। বাবার জমিজমা, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র দখলে নেওয়া এবং বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ করেন তিনি।

লিজার দাবি, বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতের মাধ্যমে সার্চ ওয়ারেন্ট নেওয়া হলেও কার্যকর ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে অভিযুক্ত আপেল মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল ইসলামকে আটকে রাখা হয়নি; গত ১১ মাস ধরে তাঁর চিকিৎসা চলছে। তিনি দাবি করেন, সম্পত্তির লোভ থেকেই লিজা এসব অভিযোগ করছেন এবং চিকিৎসার খরচ মেটাতে বৈধভাবেই কিছু সম্পত্তি লিজ দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});