শনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্ট্রেলিয়ায় ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২২, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে তেতে থাকা অজিদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মুখ থুবড়ে পরল বাংলাদেশের ব্যাটং লাইনআপ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে একটা সময় লজ্জার রেকর্ডই ডাকছিল সফরকারীদের! মাত্র ১২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ! টাইগাররা নবম উইকেট হারিয়ে ফেলে ৩৯ রানে! টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোর ৪৩ থেকে তখনও ৪ রান দূরে বাংলাদেশ। তবে শেষ উইকেট ‍জুটিতে ২৫ রান তুলে কিছুটা ইজ্জত বাঁচিয়েছেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

স্টার্কের গতি ও সুইংয়ের সামনে বাংলাদেশের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। দিনের শুরুতে মাত্র ২২ বলের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিং অর্ডারকে কার্যত ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে তিনটি মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি।

বাংলাদেশের ইনিংসের শুরুটাই ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে ফেরান স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন তিনি। প্রথম তিন ব্যাটারই ফেরেন কোনো রান না করে।

এরপর মুমিনুল হক ৯ রানে স্টার্কের শিকার হন। লিটন দাসও পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি। ৬.৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২ রানে ৫ উইকেট।

সেখান থেকে দলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে সাময়িকভাবে রক্ষা করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ৪২ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করার পর ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিকও ফিরে যান। তখন বাংলাদেশের সংগ্রহ ২১ রান।

শেষ পর্যন্ত মিরাজ ও হাসান মাহমুদ লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি। দুজনের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে ৩৫ রানে পৌঁছেছে বাংলাদেশ। মিরাজ ১১ ও হাসান ৮ রানে অপরাজিত আছেন।

লাঞ্চের পরপর দ্রুত ফিরেছেন মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। শেষ জুটিতে তাইজুল ও শরিফুল চালিয়ে খেলে কিছু রান যোগ করতে পেরেছেন। ১৯ বলে ৩ চারে ১৪ রান করে আউট হয়েছেন শরিফুল। তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন।

ম্যাকাইয়ে নামার আগে ডারউইন টেস্টে অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেও প্রথম সেশনেই সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});