শনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ লাঞ্চে গেল ৬ উইকেটে ৩৫ রানে

ঢাকা ইনফো২৪
আগস্ট ২২, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যাকাই টেস্টের প্রথম সেশনেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশ লাঞ্চে গেছে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে।

স্টার্কের গতি ও সুইংয়ের সামনে বাংলাদেশের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। মাত্র ২২ বলের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিং অর্ডারকে কার্যত ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে তিনটি মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি।

বাংলাদেশের ইনিংসের শুরুটাই ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে ফেরান স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন তিনি। প্রথম তিন ব্যাটারই ফেরেন কোনো রান না করে।

এরপর মুমিনুল হক ৯ রানে স্টার্কের শিকার হন। লিটন দাসও পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি। ৬.৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২ রানে ৫ উইকেট।

সেখান থেকে দলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে সাময়িকভাবে রক্ষা করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ৪২ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করার পর ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিকও ফিরে যান। তখন বাংলাদেশের সংগ্রহ ২১ রান।

শেষ পর্যন্ত মিরাজ ও হাসান মাহমুদ লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি। দুজনের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে ৩৫ রানে পৌঁছেছে বাংলাদেশ। মিরাজ ১১ ও হাসান ৮ রানে অপরাজিত আছেন।

এই ইনিংসে বাংলাদেশের সামনে ছিল আরও একটি বিব্রতকর রেকর্ডের শঙ্কা। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড ছোঁয়ার আশঙ্কা আপাতত কেটেছে। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ড এড়াতে এখনও প্রয়োজন আরও ৯ রান।

ম্যাকাইয়ে নামার আগে ডারউইন টেস্টে অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেও প্রথম সেশনেই সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং এখন কঠিন পরীক্ষার মুখে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});