বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অ্যাপল আনলো ৭ ইঞ্চির স্মার্ট হোম ডিসপ্লে ‘হোমভিউ’


অক্টোবর ১৪, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্টওয়াচের মতো গ্যাজেট সবাই বাড়িতে ব্যবহার করছেন। এগুলো দৈনন্দিন কাজ অনেকটাই সহজ করছে। যেমন ধরুন—স্মার্টফোন আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছে।

এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ-গ্যাসের বিল বা ব্যাংকের কাজ করতে হয় না। ফোনের অ্যাপেই কাজ হয়ে যায়। স্মার্টওয়াচে দেখা যাচ্ছে শারীরিক অবস্থার খুঁটিনাটি। এছাড়া ঘরের নানান গ্যাজেট সহজ করছে কাজকে।

স্মার্ট গ্যাজেটের চাহিদা বেশি থাকায় প্রযুক্তি কোম্পানিগুলোও এসব নির্মাণে মনোযোগ দিচ্ছে। এবার বাড়িকে স্মার্ট বাড়িতে রূপান্তরের লক্ষ্যে অ্যাপল নিয়ে এসেছে তাদের নতুন এক প্রযুক্তি পণ্য ‘হোমভিউ’। হোমভিউ হলো ৭ ইঞ্চির একটি স্মার্ট ডিসপ্লে ও স্পিকার। সর্বোচ্চ ছয়জন সদস্যের একটি পরিবারের প্রত্যেকের জন্য অ্যাপলের বিভিন্ন ডিভাইস, অ্যাপ এবং জেনারেটিভ এআই চ্যাটবট সিরিতে প্রবেশ ও সেগুলো নিয়ন্ত্রণের একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে কাজ করাই এর লক্ষ্য।

হোমভিউকে মৌখিক নির্দেশ দিয়ে স্মার্ট হোমের বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ, সিরিকে স্মার্ট ব্লাইন্ডস বন্ধ করতে কিংবা স্মার্ট লক সক্রিয় করতে বলা যাবে। একই সঙ্গে হোমভিউতে সর্বোচ্চ নয়টি ভিডিও ফিডের সরাসরি সম্প্রচার একসঙ্গে দেখা যাবে।

অ্যাপলের ঘোষণায় বলা হয়েছে, ‘সমর্থিত আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন থাকলে হোমভিউ সামঞ্জস্যপূর্ণ ক্যামেরার সাহায্যে মানুষ, পরিচিত ব্যক্তি, পোষা প্রাণী, পার্সেল ও যানবাহন শনাক্ত করতে পারবে। পুরো প্রক্রিয়ায় তথ্যের এনক্রিপশন বজায় থাকবে। ফলে বাড়ির দরজায় কেউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা নোটিফিকেশন পাবেন। এছাড়া হোমকিট সিকিউর ভিডিওর ফুটেজের ভিডিও বিবরণের মাধ্যমে কোনো ভিডিও ক্লিপ না দেখেও সেখানে কী ঘটেছে, তা দ্রুত বুঝতে পারবেন ব্যবহারকারীরা।’

অ্যামাজন ইকো শো-এর মতো ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করতে বাজারে আসছে হোমভিউ। এতে থাকা বিল্ট-ইন ক্যামেরা ব্যবহারকারীকে শনাক্ত করে তার প্রোফাইল দেখাবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাপ ও উইজেট যুক্ত করে প্রোফাইলটি সাজিয়ে নিতে পারবেন। পাশাপাশি, হোমভিউ প্রোফাইলকে অ্যাপল ইন্টেলিজেন্স-সমর্থিত আইফোন বা আইপ্যাডের সঙ্গে যুক্ত করে মেসেজ, ক্যালেন্ডার, রিমাইন্ডারস ও ফেসটাইম ব্যবহার করা যাবে।

অ্যাপলের ঘোষণায় আরও বলা হয়, ‘অ্যাপল ইন্টেলিজেন্স-সক্ষম আইফোন বা আইপ্যাডের সঙ্গে যুক্ত থাকলে সিরি এআই প্রত্যেক ব্যবহারকারীর জন্য আরও বেশি কাজ করতে পারবে। ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিভিন্ন অ্যাপে কাজ সম্পন্ন করার পাশাপাশি মেসেজ ও ক্যালেন্ডার থেকে প্রাসঙ্গিক তথ্য, অ্যাপল মিউজিকের প্লেলিস্টসহ অন্যান্য তথ্যও সামনে তুলে ধরতে পারবে।’

সিরি এআই ব্যবহারের নতুন মাধ্যম হিসেবেও হোমভিউকে তুলে ধরছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনো বিষয় সম্পর্কে সিরি এআইকে প্রশ্ন করতে পারবেন। অ্যাপল জানিয়েছে, ‘হোমভিউতে সিরি এআই বিল্ট-ইন থাকায় অ্যাপল ইন্টেলিজেন্স-সক্ষম আইফোন বা আইপ্যাড নেই—এমন ব্যবহারকারীরাও সিরি এআইয়ের বিস্তৃত সাধারণ জ্ঞান, স্বাভাবিক কথোপকথনের সুবিধা এবং গান খোঁজার আরও উন্নত অভিজ্ঞতা পাবেন।’

অ্যাপলের দাবি, সিরির কাছে পাঠানো অনুরোধের প্রক্রিয়াকরণ ডিভাইসে সম্পন্ন হতে পারে, আবার প্রাইভেট ক্লাউড কম্পিউটের মাধ্যমেও করা যেতে পারে। এক্ষেত্রে ‘কোনো তথ্য সংরক্ষণ করা হয় না এবং অ্যাপল বা অন্য কারো কাছেই তা ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে না’।

অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লেতে রয়েছে লিকুইড রেটিনা (এলসিডি) পর্দা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এর উজ্জ্বলতার মাত্রা ০.৩ থেকে ৫০০ নিট পর্যন্ত সমন্বয় করা যায়। ঘরের আলোর তীব্রতা অনুযায়ী পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হওয়ার ব্যবস্থাও রয়েছে।

অ্যাপলের ঘোষণায় বলা হয়েছে, ‘হোমভিউ ইন্টারফেসটি ব্যবহারকারীর দূরত্বের ওপর ভিত্তি করে বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। ঘরের অন্য প্রান্ত থেকে দেখার উপযোগী সহজ তথ্য দেখায় এটি। আর ব্যবহারকারী কাছে এলে আরও বিস্তারিত তথ্য তুলে ধরে।’

স্ক্রিনটি স্পিকার বেসের সঙ্গে যুক্ত থাকে এবং একটি স্টেইনলেস স্টিলের কবজার সাহায্যে এর কোণ পরিবর্তন করা যায়। ডিভাইসটির ইউএসবি-সি চার্জিং পোর্ট রয়েছে স্পিকারের বেসে। হোমভিউ দেয়ালে স্থাপন করতে হলে নির্দিষ্ট একটি মডেল কিনতে হবে, যা চারটির পরিবর্তে মাত্র দুটি রঙে (স্পেস গ্রে ও সিলভার) পাওয়া যাবে। এছাড়া দেয়ালে লাগানোর জন্য স্নাইডার হোমের তৈরি মাউন্ট আলাদাভাবে কিনতে হবে, যার দাম শুরু ৬০ ডলার থেকে।

অ্যাপলের দাবি, দেয়ালে স্থাপিত হোমভিউয়ের জন্য বিশেষভাবে তৈরি দুটি ড্রাইভার ও কম্পিউটেশনাল অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গত মঙ্গলবার ‘হোমভিউ’ নামের স্মার্ট হোম হাবের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে তারা। হোমভিউয়ের দাম ধরা হয়েছে ২৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ হাজার ৭৫৩ টাকা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});