রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আইভরিকোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করল জার্মানি

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মানি আবারও প্রমাণ করল কেন তাদের বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল বলা হয়। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩০তম মিনিটে অধিনায়ক ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। দীর্ঘ সময় পর্যন্ত সেই লিড ধরে রেখে জার্মানিকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে কোচ ইউলিয়ান নাগলসমানের কৌশলগত পরিবর্তন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৬০ মিনিটে একসঙ্গে তিনজন খেলোয়াড় বদলি করেন নাগলসমান। বদলি হিসেবে মাঠে নামা দেনিজ উনদাভ হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ৬৮তম মিনিটে নাদিম আমিরির পাস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান তিনি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও জালের দেখা পেয়ে জার্মানির জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

আইভরিকোস্টও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ৮৮তম মিনিটে সাইমন আদিংরার সামনে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। সেই সুযোগ হাতছাড়া হওয়ার মাশুল শেষ পর্যন্ত হারে গুনতে হয়েছে দলটিকে।

এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে অবস্থান করছে জার্মানি। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট। একই গ্রুপে থাকা ইকুয়েডর ও কুরাসাও এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এদিকে ম্যাচটিতে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার। পাশাপাশি বিশ্বকাপে পিছিয়ে পড়েও সর্বাধিক ১৬টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে জার্মানি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন