শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন-এমপি


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাতাহাড়িয়া যাওয়ার সড়কে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

গত ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

এ ছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});